ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ১৯৯১ সাল থেকে ভারতীয় ক্রীড়া ক্ষেত্রের সর্বোচ্চ সম্মান হিসেবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত ‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’ দেওয়া হয়ে আসছে। কিন্তু এবার ‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’এর নাম বদলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম বদলে করা হচ্ছে ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’। শুক্রবার টুইট করে এই বদলের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একথা সত্যি যে, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকসে (ধ্যানচাঁদের শেষ অলিম্পিকস) ১৩টি গোল করেছিলেন ধ্যানচাঁদ৷ মোট তিনটি অলিম্পিকসে দেশকে সোনার পদক জেতানোর পাশাপাশি ৩৯টি গোল করার কৃতিত্ব রয়েছে তাঁর। প্রতি বছর ২৯ আগস্ট ধ্যানচাঁদের জন্মদিনটি জাতীয় ক্রীড়াদিবস হিসেবে পালিত হয় এবং ঐদিন রাষ্ট্রপতি ভবনে দেশের সেরা ক্রীড়াবিদদের জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। খেলরত্ন পুরস্কার ছাড়াও অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কারও দেওয়া হয়। যদিও এই নাম বদল নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














