ডেটলাইন দুর্গাপুর,৩ জুলাইঃ দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর ও স্বেচ্ছাসেবী সংস্থা সুইচ অন ফাউন্ডেশন এর সহযোগিতায় দুর্গাপুর নগর নিগম এর আহ্বানকে সফল করার লক্ষ্যে ২৭ নম্বর ওয়ার্ড এলাকাকে মডেল ওয়ার্ড করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচী চলছে। বুধবার ডিডিএ মার্কেট এলাকায় নাগরিক সচেতনতার সুদৃশ্য দেওয়াল লিখন করা হয়েছে এবং সকাল ৮.৩০ থেকে ৯.৩০ অবধি মার্কেট সহ সন্নিহিত এলাকায় পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান করা হয়েছে। এই কর্মসূচীতে নেতৃত্ব দিয়েছেন পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ ও জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জইনুল হক। সামিল হয়েছিলেন স্থানীয় স্কুল -কলেজ পড়ুয়া কিশোররা। ধারাবাহিকভাবে এই কাজ চলবে। প্রসঙ্গত, শ্যামপুর নিবাসী তরুন চিত্রশিল্পী কানু বর্মন বিনা পারিশ্রমিকে এই সব চিত্র অংকন করে চলেছেন। তাকে কেবল রঙ কিনে দেওয়া হয় বলে জানিয়েছেন কবি ঘোষ।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














