ডেটলাইন দুর্গাপুর,১ জুলাইঃ জাতীয় চিকিৎসক দিবস ও ভারতরত্ন ডা: বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ডা: বিধান চন্দ্র রায় জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় ৩১ নাম্বার ওয়ার্ড এলাকার ডিপিএল জি.এন. টাইপ কলোনীতে আয়োজিত রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৩২ জন রক্তদান করেছেন।১২জন প্রথমবারের রক্তদাতা ছিল।দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। বিশিষ্ট চিকিৎসক ডা: ইন্দ্রজিত মাজি শিবিরের উদ্বোধন করেছেন। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও মেয়র অপূর্ব মুখার্জি, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল,দুর্গাপুর নগর নিগম এর বোর্ড অফ এডমিনিস্ট্রেটর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি,রক্তদান আন্দোলনের নেতৃত্ব রাজেশ পালিত, প্রাক্তন কাউন্সিলর বর্ণালী দাস,উদযাপন কমিটির অন্যতম আহ্বায়ক পার্থ দাস,ক্রীড়া সংগঠক মুকুট নাহা,শততম রক্তদাতা অভিজিৎ ব্যানার্জি সহ অনান্য ব্যক্তিবর্গ। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পর্ক শাখার স্বেচ্ছাসেবী বন্ধুরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। শিবির শুরুর পূর্বে ডা: বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান সহ শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। শিবিরের প্রত্যেক রক্তদাতা ও আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়েছে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














