ডেটলাইন কলকাতাঃ মঙ্গলবার রাতে ব্রিজ নামানোর সময় যান্ত্রিক ত্রুটির জন্য ব্রিজটি বিকল হয়ে পরে। যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রন করতে পুলিশকে বিভিন্ন জায়গায় নো এন্ট্রি করতে হয়। ব্রিজটি নামানোর সময় ৪টি বেয়ারিং পয়েন্টের মধ্যে ৩টি সেট হলেও ১টি বেয়ারিং ভেঙে যাওয়ার ফলে সেট না হয়ে ফাঁকা থেকে যায়। বুধবার বিকালে দিকে ভেঙে যাওয়া বেয়ারিংটি খুলে বের করা সম্ভব হয়েছে। কিন্তু বেয়ারিংটি তৈরি করে লাগাতে বেশ কিছু সময় লাগবে। যদিও পুলিশ যানজট নিয়ন্ত্রন করতে অন্যান্য ব্রিজ দিয়ে যান চলাচল করাচ্ছে। এছাড়াও বিভিন্ন জেলায় জায়গায় জায়গায় নো এন্ট্রি করে কলকাতা গামী বড় গাড়ী আটকানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ব্রিজে মেরামতির কাজ চলছে। ব্রিজটি সম্পূর্ণ ভাবে মেরামতি হয়ে পুনরায় সচল হতে বেশ কিছু সময় লাগবে।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














