ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে আজ মুখোমুখি দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ। বাংলাদেশের সামনে এই ম্যাচটি কার্যত ডু অর ডাই হলেও টিম ইন্ডিয়ার হাতে থাকছে আরও একটি ম্যাচ। আজ পর্যন্ত বিশ্বকাপে ভারত বাংলাদেশ তিনবার মুখোমুখি হয়েছে,আর এই তিনবারের মধ্যে দুই বার জিতেছে ভারত আর একবার জিতেছে বাংলাদেশ। আজ সত্যিই বাঙালির গর্বের দিন।এই রকম সময়ের সাক্ষী খুবই কম থাকা যায়। খেলার শুরুতে ইংল্যান্ডের মাটিতে বার্মিংহ্যামের স্টেডিয়াম জুড়ে বেজে উঠল ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বেজে উঠল ‘জনগণমন’ এবং ‘আমার সোনার বাংলা’। এই দুটি গানই লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি গুরুর রচিত এই দুই সঙ্গীতে মেতে উঠল বার্মিংহ্যামের স্টেডিয়াম,আনন্দে উচ্ছাসিত হয়ে পরে সমস্ত মানুষ। সত্যিই গর্বে বুক ভরে গেল বার্মিংহ্যামের স্টেডিয়াম ও পর্দার পিছনে সাক্ষী থাকা ভারতবাসীর।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














