ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ সম্মানের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেল ভারত। আজ সিডনিতে তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে বিরাট- রোহিতারা ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো। উল্লেখ্য,তিনম্যাচের প্রথম খেলায় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারত ভালো অবস্থায় থাকলেও বৃষ্টির জন্য খেলা বাতিল হয়। ফলে তৃতীয় তথা শেষ ম্যাচে না জিতলে অস্ট্রেলিয়ার কাছে টি টোয়েন্টি সিরিজ খোয়াতে হত। তাই আজকের ম্যাচ জেতাই একমাত্র লক্ষ্য ছিল কোহলি ব্রিগেডের। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভারতের সামনে তারা ১৬৫ রানের লক্ষ্যমাত্রা রাখে। তাদের সর্বোচ্চ ৩৩ রান করেন শর্ট, অধিনায়ক ফিঞ্চ করেন ২৮ রান। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন ক্রুণাল পাণ্ডিয়া। ৪ ওভারে ৩৬ রানে তিনি ৪টি উইকেট নেন। ব্যাট করতে নেমে দুই ওপেনার শুরু থেকেই দক্ষ হাতে মিচেল স্টার্ক-সহ অজি বোলারদের মোকাবিলা করেন। ভারতের প্রথম উইকেটের পতন ঘটে ৬৭ রানের মাথায়। এরপর অবশ্য পরপর দুটি উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় ভারত। এরপরই টিম ইন্ডিয়ার হাল ধরেন অধিনায়ক বিরাট। তার লড়াকু অপরাজিত ৬১ রানের সুবাদে ২ বল বাকি থাকতেই জিতে যায় ভারত।
Latest article
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...
শ্রাবণী মেলার ভক্তদের জন্য দুর্গাপুর থেকে সরাসরি তারকেশ্বরের বাস পরিষেবা চালু করলেন বিধায়ক
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ শ্রাবণ মাস শুরু হতেই হুগলী জেলার তারকেশ্বর মন্দির শিবভক্তদের সমাগমে সরগরম হয়ে ওঠে। প্রতি বছর শ্রাবণ মাসে (জুলাই-আগস্ট),লক্ষ লক্ষ...
ঔদ্ধত্ত আচরণে অভিযুক্ত কর্মীকে বদলি করে দিল দুর্গাপুর পুর কর্তৃপক্ষ
ডেটলাইন দুর্গাপুরঃ পরিষেবা নিতে আসা দুর্গাপুরের বয়স্ক নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার ও ঔদ্ধত্ত আচরন করার অভিযোগে অবশেষে দুর্গাপুর পুর কর্তৃপক্ষ দেরি না করেও...














