ডেটলাইন দুর্গাপুরঃ দুই বর্ধমান জেলার আধিকারিকদের নিয়ে আগামী ২৯ নভেম্বর দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই সফরকে নির্বিঘ্ন করে তুলতে প্রশাসনিক স্তরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। কয়েকদিন আগেই সৃজনী প্রেক্ষাগৃহের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। আর এদিন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিনীত গোয়েল কলকাতা থেকে হেলিকপ্টারে ভগৎ সিং স্টেডিয়ামে নামেন। মুখ্যমন্ত্রী আসার আগে এখানকার অস্থায়ী হেলিপ্যাডসহ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই তাঁর দুর্গাপুর আগমন। বিনীত গোয়েল ছাড়াও তার সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মী নারায়ন মিনা,জেলা শাসক শশাঙ্ক শেঠি,ডিসি পূর্ব অভিষেক মোদি,এসিপি বিমলকুমার মন্ডলসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্তারা। এরপর তারা দুর্গাপুরের সাধুডাঙায় সেচ দফতরে অতিথি ভবনে এক বৈঠক করেন বলে জানা গেছে। ২৯ নভেম্বর জামুরিয়ার শ্রীপুরে একটি সরকারী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দুর্গাপুরের শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে আসবেন সৃজনী প্রেক্ষাগৃহে।
Latest article
নেশামুক্ত সমাজ গড়তে পথে নামল কোক ওভেন থানার পুলিশ
সংবাদদাতা, দুর্গাপুর: নেশার অন্ধকার থেকে মুক্তি, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। নেশার সর্বনাশা পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ...
দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়
ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু...
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...














