ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ বর্তমান ক্রিকেট বিশ্বে এক অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন ভারতের বিরাট কোহলি। টেস্ট,একদিনের আন্তর্জাতিক এবং টি ২০ এই তিন ধরনের ফর্ম্যাটেই তিনি একজন সফল ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিন ফর্ম্যাটেই তার ৫০ এর বেশি গড়। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান রয়েছে। সব মিলিয়ে সর্বকালের সেরাদের মধ্যে পড়েন বিরাট কোহলি। আর সর্বকালের সেরাদের মূর্তিই স্থান পায় মাদাম তুসো মিউজিয়ামে। বিরাটের প্রথম মোমের মূর্তি স্থান পায় ২০১৮ সালে দিল্লির মাদাম তুসোয়। এরপর ২০১৯ সালে ইংল্যান্ডের জাদুঘরে দ্বিতীয় মূর্তি তৈরি হয় বিরাটের। আর এবার টি ২০ বিশ্বকাপের মূলপর্বের আগেই ভারতের অধিনায়ক বিরাট কোহলির মুকুটে জুড়ল নয়া পালক। দিল্লি, লন্ডনের পর এবার দুবাইয়ে মাদাম তুসোর মিউজিয়ামে বিরাটের মোমের মূর্তি উন্মোচিত হল। ২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে রেট্রো ভারতীয় জার্সি পড়া বিরাট কোহলির অবিকল রুপ দেখা যাচ্ছে এই মূর্তিতে। পর পর তিনটি বিখ্যাত জায়গায় ভারতের এই বিরল ক্রিকেট প্রতিভার মোমমূর্তি স্থাপন হওয়ার ঘটনা নিঃসন্দেহে এক নজির।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














