ডেটলাইন কলকাতাঃ দ্বিতীয় ডার্বিতেও হেরে গেল মোহনবাগান। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু থেকে আক্রমন তৈরী করলেও একাধিক গোলের সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল সবুজ মেরুন শিবিরকে। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে লিগ জয়ের লড়াইয়ে ফিরে এল ইস্টবেঙ্গল। অন্যদিকে, এই ম্যাচে হারের ফলে লিগের লড়াই থেকে কার্যত ছিটকে গেল মোহনবাগান। এর আগেও ইস্টবেঙ্গলের কোচ থাকাকালীন কখনও ডার্বি জিততে পারেননি কোচ খালিদ। মোহনবাগানের দায়িত্ব নিয়েও সেই জয় অধরাই রয়ে গেল তাঁর। প্রথমার্ধের ৩৫ মিনিটে জবি জাস্টিনের পাস থেকে গোল করেন কোলাডো। এরপর দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন জবি জাস্টিন।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














