ডেটলাইন দুর্গাপুরঃ আর কোন সন্দেহ নয়,আগামী ২ ফেব্রুয়ারী দুর্গাপুরেই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐ দিন দুপুরের দিকে মোদির সভা হবে ইস্পাতনগরীর নেহেরু স্টেডিয়ামে। দুর্গাপুরে এসে দলের নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। উল্লেখ্য ২ ফেব্রুয়ারী পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। ঐদিনই পশ্চিম বর্ধমান জেলাতেও তাঁর একটি সভা করার কথা। কিন্তু সেই সভা আসানসোল না দুর্গাপুর কোন শহরে হবে তা নিয়েই চলছিল অনিশ্চয়তা। শুক্রবার দুর্গাপুরে আসেন এসপিজি আধিকারিক অমিত কুমার কুম্বলে। তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরের এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। ছিলেন জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই। তারা দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দান ও নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করেছিলেন। বিজেপির রাজ্য নেতারাও পরে আরও একবার নেহেরু স্টেডিয়াম পরিদর্শনের পর সেখানেই মোদির সভার জন্য সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
Latest article
শুধু পুজো নয়, মানুষের হৃদয় জয়েও সফল স্বপ্ন উড়ান
ডেটলাইন দুর্গাপুর: উৎসব মানে শুধু আলোর রোশনাই আর পুজোর আয়োজন নয়, উৎসব মানে মানুষের মিলন, আনন্দ আর ভালোবাসার বন্ধন। সেই আবহকেই আরও...
২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করে দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,২১ নভেম্বরঃ কোক ওভেন থানার পুলিশের আরও এক বড় সাফল্য সামনে এল। চুরি যাওয়া একটি টাটা সুমো গাড়ি ২৪ ঘন্টার মধ্যেই...
বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা! স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পূজায় জনজোয়ার!
ডেটলাইন দুর্গাপুর: সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির দাপট। কিন্তু প্রকৃতির সেই বাধা উপেক্ষা করেই সন্ধ্যায় উৎসবের আনন্দে মাতলেন অসংখ্য মানুষ। স্বপ্ন...














