ডেটলাইন দুর্গাপুরঃ শহর দুর্গাপুর এখন মেলার শহর হয়ে উঠেছে। নতুন ইংরাজী বছরের শুরুতেই শহরের ঐতিহ্যপূর্ণ কল্পতরু মেলা দিয়ে শুরু হয়। ১১ দিন ধরে চলা সেই মেলার পর শহরের প্রানকেন্দ্র সিটি সেন্টারে আয়োজিত হয় মিষ্টি মেলা। এবার আজ থেকে শহরের একটি বেসরকারী পাঁচ তারা হোটেলে শুরু হল তিন দিনের পর্যটন মেলা। এর উদ্যোক্তা ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। মেলার উদ্বোধন করেন মেয়র দিলীপ অগস্তি। পর্যটন মেলার উদ্যোক্তা সুব্রত ভৌমিক জানিয়েছেন, ১০ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় পর্যটন মেলা আয়োজন করছেন তারা। এবার এই মেলার জন্য তারা এই শহরকেই বেছে নিয়েছেন। তিনি বলেনএই শহরের মানুষও ভারতবর্ষ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন তাই এই মেলায় দুর্গাপুরের ভ্রমণপিপাসু মানুষদের কাজে লাগবে। এই পর্যটন মেলা চলতে চলতেই আগামীকাল শনিবার গান্ধী মোড় ময়দানে শুরু হচ্ছে দুর্গাপুর পুরসভার পরিচালনায় দ্বিতীয় বারের দুর্গাপুর বই মেলা। এদিন বই মেলা চত্বরে সাংবাদিদের বলেন, দুর্গাপুরের বইপ্রেমী মানুষদের কথা ভেবেই এবার সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামের বদলে গান্ধী মোড় ময়দানে মেলার আয়োজন করা হয়েছে। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গার নামী প্রকাশনা সংস্থা সহ এবার ৭৪টি স্টল থাকছে। এছাড়াও মেলায় প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পীরা।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














