ডেটলাইন পূর্ব বর্ধমানঃ প্রকাশ্য দিবালোকে হাতে বন্দুক নিয়ে পালসিট বাজারে তোলাবাজি করছিল এক যুবক। বাজারের ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তাদের কাছে টাকা চাইছিল সে। ব্যবসায়ীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। পুলিশ দেখে সে প্রথমে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। এরপর পুলিশকে লক্ষ্য করে ঐ দুষ্কৃতী বোমা ছোঁড়ে। বোমার আঘাতে আহত হয়েছেন পাঁচ পুলিশকর্মী এবং স্থানীয় এক ব্যক্তি। শেষ পর্যন্ত ঐ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রবি সিংয়ের বাড়ি দুর্গাপুরের অন্ডালে। পালসিট বাজারের কাছে সে তার মামাবাড়িতে থাকে। তার বিরুদ্ধে ছিনতাই, চুরি,তোলাবাজিসহ একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পালসিট বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














