ডেটলাইন স্পোর্টসঃ ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার টেস্ট খেলার স্বীকৃতি পেয়েছে কাবুলিওয়ালার দেশ আফগানিস্তান। ১৪ জুন বেঙ্গালুরুতে আফগানিস্তান তাদের অভিষেক টেস্ট খেলবে ভারতের বিরুদ্ধে। কিন্তু সেই ঐতিহাসিক টেস্টে খেলতে পারছেন না বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। ইডেনে আইপিএল-এর প্লে-অফ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান। সেকারনে ফাইনালে চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠেও নামতে পারেননি বাংলার এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চিকিৎসকদের অধীন রয়েছেন তিনি। আঙুলের চোট সারতে এখনও ৬-৭ সপ্তাহ লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবার ইংল্যান্ড খেলতে আসছে ভারতে। তার জন্যই ঋদ্ধিকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। ঋদ্ধির পরিবর্তে দলে নেওয়া হয়েছে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিককে। বলা যায় ঋদ্ধির সৌজন্যেই দীর্ঘ ৮ বছর পর দীনেশ ভারতীয় দলে ফিরলেন। সদ্য সমাপ্ত আইপিএলে কেকেআরের হয়ে বেশ ভাল পারফরমেন্স করেছেন কার্তিক। ১৬ ম্যাচে ৪৯৮ রান করেন নাইট অধিনায়ক। উইকেটের পিছনেও ভালো পারফরমেন্স তাঁর। সেকারনেই নির্বাচকরা তাকেই রশিদ খানের দেশের বিরুদ্ধে দলে নিয়েছেন। এবারের আইপিএলে বোলিং ব্যাটিং ও ফিল্ডিংয়ে দারুন নজর কেড়েছেন ‘আফগান বয়’ রশিদ খান। তাই ভারতের বিরুদ্ধে তাঁর দেশের অভিষেক টেস্ট আরও আকর্ষনীয় হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীদের কাছে।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














