ডেটলাইন পূর্ব বর্ধমানঃ গর্ভস্থ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বর্ধমানের একটি বেসরকারী নার্সিংহোমে। পরিবারের অভিযোগ প্রসূতীকে চিকিৎসাই করা হয়নি। পরে জানানো হয় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে। তপন মণ্ডল নামে এক চিকিৎসক ও কয়েকজন নার্সের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলেছেন পরিবারের লোকজনেরা। তাদের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন বর্ধমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বোরহাট এলাকার বাসিন্দা পিঙ্কি সাহার পরিবার। তাদের অভিযোগ, প্রসব বেদনা নিয়ে মহাজনটুলি এলাকার একটা নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন পিঙ্কিদেবী। পরিবারের অভিযোগ, ২৪ ঘন্টা কেটে গেলেও কর্তব্যরত চিকিৎসক তপন মণ্ডল প্রসবের জন্য কোন উদ্যোগ নেন নি। গতকাল সন্ধ্যায় প্রসব বেদনা বাড়লে নার্সিংহোমের চিকিৎসক জানান পেটের মধ্যে বাচ্ছাটি মারা গেছে। এরপরই নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের সদস্যরা। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন পিঙ্কির পরিবার।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














