ডেটলাইন দুর্গাপুরঃ দেনার দায়ে আত্মঘাতী এক দম্পতি। দুর্গাপুরের বেনাচিতি এলাকার একটি বাড়ির রান্নাঘর থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। মৃতদের নাম অসীম পাল (৩০) ও সুপ্রভা পাল (২৫)। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। জানা গেছে, অসীম পেশায় গাড়ি চালক ছিলেন। বছর দশেক আগে ভালবেসেই দুজনে বিয়ে করেছিলেন। তাদের একটি ৬ বছরের এক শিশুকন্যা রয়েছে। আজ সকালে তার পরিবারের লোকজন রান্নাঘরে গিয়ে লোহার রডে শাড়ী দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অসীম ও সুপ্রভাকে। স্থানীয় ও পরিবারের দাবি, বাজারে বেশ কিছু টাকা ধার হয়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন স্বামী স্ত্রী দুজনেই। সেই হতাশা ও চাপ সহ্য করতে না পেরেই এই আত্মহত্যা বলে অনুমান মৃতের বাবা সন্তোষ পালের। দিনকয়েক আগে বড় ছেলে মৃত অসীম তাঁর কাছে এক লাখ টাকা জোগাড় করে দেওয়ারও অনুরোধ করেছিল বলে জানান সন্তোষ বাবু। একটি ডায়েরী উদ্ধার করেছে পুলিশ , যাতে পাওনাদারদের হিসেব লেখা রয়েছে। বাড়ীতেও পাওনাদাররা তাগাদা দিতে আসত বলে জানা গেছে। কিন্তু কি কারনে বাজারে ধার হয়েছিল তা পরিস্কার জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














