ডেটলাইন বীরভূমঃ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল বীরভূমের নলহাটির একটি স্কুলে। স্কুলের এক ছাত্রীর অভিযোগ,প্রধান শিক্ষক আশিস কুমার মণ্ডল বেশ কিছু দিন ধরেই ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক নির্যাতন করছেন। ঘটনার কথা এক ছাত্রী বাড়িতে জানাতেই সেই পরিবারের সঙ্গে অন্যান্য অভিভাবকরাও আজ নলহাটির এ কে হাই স্কুলে গিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের উপর চড়াও হন। তাকে একটি ঘরে তালাবন্দি করে রাখা হয়। স্কুলে চরম উত্তেজনা সৃষ্টি হলে ছুটে আসে পুলিশ। জনরোষ থেকে পুলিশ শিক্ষককে উদ্ধার করতে গেলে ছাত্রীরা বাধা দেয়। ক্ষুব্ধ অভিভাবক ও ছাত্রীরা স্কুলে ভাঙচুরও চালায়। বহু কষ্টে তালা ভেঙে প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ছাত্রী ও তাদের অভিভাবকদের দাবি ঐ শিক্ষকের উপযুক্ত শাস্তি চাই।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














