ডেটলাইন নিউজ ডেস্কঃ গোটা বিশ্ব যেন নিমেষে স্তব্ধ হয়ে গেছে। করোনা ভাইরাসের আতঙ্ক এতোটাই গ্রাস করেছে আমাদের যে বিশ্বের বিভিন্ন দেশের মতোই আমাদের দেশ, রাজ্য, শহর- গ্রাম সব কিছু যেন অচল হয়ে উঠেছে। স্বাভাবিক জনজীবন একেবারই ব্যাহত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী হিসেবে ঘোষণার সঙ্গে সঙ্গে কিছু সচেতনতামূলক নির্দেশিকা দিয়েছে। পৃথিবীর সব দেশই সেই নিয়ম মেনে চলছে। আমাদের রাজ্যেও সরকারী নির্দেশে সমস্ত স্কুল, কলেজ, বিভিন্ন অফিস প্রতিষ্ঠান, সিনেমা হল, আই সি ডি এস, শপিং মল বন্ধ রাখা হয়েছে। বড় ধরনের জমায়েতও এখন বন্ধ। তাই রাজনৈতিক সহ অন্যান্য বহু কর্মসূচী স্থগিত করা হয়েছে। দুর্গাপুরেও প্রশাসনের পক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। চলছে সচেতনতামূলক প্রচারও। করোনা থেকে রক্ষা পেতে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। যেমন- নিয়মিত হাত ধুতে হবে। টক দই, পাতিলেবু, কমলালেবু, খেতে হবে। এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন এ, সি, ই যুক্ত সবজী খেতে হবে। এগুলি সর্দি- কাশী সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে সেই সঙ্গে প্রচুর পরিমাণ জল খেতে হবে।
Latest article
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...














