ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এক সময়ে বাংলার মাঠ কাঁপানো ফুটবলার প্রদীপ কুমার ব্যানার্জী। ময়দানে তিনি পিকে নামেই পরিচিত ছিলেন। আবার পিকে ব্যানার্জী বলেও তাঁকে ডাকা হতো। ময়দানের বহু যুদ্ধে জয় লাভ করলেও এবার তাঁকে পরাজিত হতে জীবনযুদ্ধে। শুক্রবার দুপুরে এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ভারতীয় ফুটবলের একটা অধ্যায়ের সমাপ্তি হল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। হাসপাতালের তরফে জানানো হয় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। সাধারনত কলকাতার তিন বড় দলে খেলেই নাম করেন ফুটবলাররা। কিন্তু পিকে সেই দলে ছিলেন না। কোনোদিন বড় কোন দলে না খেলেই তিনি তারকা ফুটবলার হয়ে উঠে ছিলেন। তাঁর খেলা দেখতে মাঠে দর্শকদের ভিড় জমে যেত। যৌবনেইস্টার্ন রেলের হয়ে দাপটে খেলেছেন। ১৯৫৮ সালে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টার্ন রেলের সদস্য ছিলেন। কোনও বড় ক্লাবে না খেললেও জাতীয় দলের হয়ে একাধিক সাফল্য রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ১৯৬০ সালে রোম অলিম্পিকে ফ্রান্সের বিরুদ্ধে গোল করেছিলেন। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ সালের এশিয়ান গেমসেও ছিলেন ভারতীয় দলে। এর মধ্যে ১৯৬২ এশিয়ান গেমসে সোনা জেতে ভারত। তবে শুধু ফুটবলার হিসেবে নয়, কোচ হিসেবেও তাঁর সাফল্যের তালিকা দীর্ঘ। তাঁর পেপ টকে উদ্বুদ্ধ হয়েছেন অনেক ফুটবলার। তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবলে তৈরি হল বিরাট শূন্যতা। আজকের আধুনিক ফুটবলে তিনজনের সঙ্গে তিনজন বা দু’জনের সঙ্গে দু’জনের খেলা, এসবই কিন্তু কলকাতার মাঠে প্রথম চালু করেছিলেন কোচ পিকে। তাঁর মৃত্যতে বাংলার ফুটবল মহলের পাশাপাশি ক্রীড়ামহলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘বঙ্গবিভূষণ’সম্মান প্রদান করে। এছাড়া তিনি অর্জুন পুরস্কার, পদ্মশ্রী,ফিফা অর্ডার অফ মেরিট, এশিয়ান গেমস স্বর্ণপদক সহ অজস্র সম্মান ও পুরস্কার পান।
Latest article
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...














