অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার

0
14

ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন। কোথাও কোনো অশান্তির ঘটনা যাতে না ঘটে এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই সেই নির্দেশ কার্যকর করতে তৎপর হয়েছে পুলিশ প্রশাসনও। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও অপরাধ দমনে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশও এলাকায় ভীতি সঞ্চার এবং অপরাধমূলক কাজে যুক্ত থাকা বা অশান্তির সৃষ্টি করার মতো কাজে মদত দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে। ইতিমধ্যে কোক ওভেন থানার পুলিশ বুধবার রাতে এক অভিযানে সোমনাথ দাস,প্রসেনজিৎ মহাদানি ও সুশান্ত হালদার নামে তিনজনকে আটক করে। এরা সবাই করঙ্গপাড়ার বাসিন্দা। সামাজিক অশান্তির কাজে এরা যুক্ত বলে অভিযোগ ছিল। এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য পুলিশের পক্ষ থেকে তাদের কড়া হুঁশিয়ারী দিয়ে ছেড়ে দেওয়া হয়। কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় দলপতি জানিয়েছেন, এলাকায় কোনো ধরনের অসামাজিক কাজ বরদাস্ত করা হবে না। এবিষয়ে পুলিশ কড়া নজরদারি শুরু করেছে। নিয়মিত অভিযানও চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here