ডেটলাইন কলকাতাঃ অসমে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়ায় ৪০ লাখ বাঙালির নাম বাদ পড়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে কেন্দ্রকে তুলোধনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,ভোটের অঙ্ক কষেই অসমে বাঙালি খেদানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেছেন,অসমে বাঙালিরা আক্রান্ত হলে বাংলার উপর চাপ পড়বে। তাই এনআরসি নিয়ে কেন্দ্রের আগে বাংলার সঙ্গে কথা বলা উচিত ছিল। উল্লেখ্য,সোমবার অসমে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়। নাম তোলার জন্য ৩ কোটি ২৯ লাখ আবেদন জমা পড়ে। দু-দফায় খসড়া নাগরিক পঞ্জিতে ২ কোটি ৯০ লাখ নাম উঠেছে। বাদ পড়েছে ৪০ লাখ বাঙালির নাম। তার পর থেকেই তোলপাড় দেশের রাজনৈতিক মহল। নবান্নে সাংবাদিক বৈঠক করে অসম ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর অভিযোগ,উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে বেছে বাঙালিদের টার্গেট করা হচ্ছে। সেকারণেই একাধিক উপযুক্ত এবং বৈধ নাগরিকত্বের প্রমাণ দেওয়ার পরেও শুধুমাত্র বাঙালি পদবি দেখেই তাঁদের নাম নাগরিক পঞ্জীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একাধিক বাঙালি ব্যক্তির নাম এবং নথি বের করে তাঁর প্রমাণ দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ রাজনৈতিক কারণেই এগুলি করছে বিজেপি। মুখে বলছে শীর্ষ আদালতের নজরদারিতে এনআরসি তালিকা করেছে। আসলে এনআরসি তৈরি করেছে মোদি সরকারই। এই ইস্যুতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Latest article
নেশামুক্ত সমাজ গড়তে পথে নামল কোক ওভেন থানার পুলিশ
সংবাদদাতা, দুর্গাপুর: নেশার অন্ধকার থেকে মুক্তি, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। নেশার সর্বনাশা পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ...
দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়
ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু...
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...














