ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের একটি স্কুলে সিআইএসএফের গ্রুপ ডি পদে চাকরীর জন্য পরীক্ষা দিতে এসে নকল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো ভিন জেলার ৫ পরীক্ষার্থী। রবিবার ইস্পাত নগরীর এজোনের জে এম সেনগুপ্ত রোডে দুর্গাপুর ইস্পাত বিদ্যালয়ে সিআইএসএফের গ্রুপ ডির অধীন রাঁধুনি পদের জন্য পরীক্ষার সিট পড়েছিল এই প্রার্থীদের। পুলিশ সূত্রে জানা যায়,অভিযুক্ত ৫ জন ছাত্র অত্যাধুনিক জিপিএস প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করছিল। তাদের শরীরের জামার ভেতরে লুকিয়ে রাখা তারের সঙ্গে অত্যাধুনিক মানের হেডফোনের সংযোগ ছিল। যার দ্বারা তারা বাইরে কারোর সঙ্গে কথা বলে প্রশ্নের উত্তর সংগ্রহ করছিল। তাদের দেখে পরীক্ষাকেন্দ্রে নজরদারিতে থাকা সিআইএসএফ আধিকারিকদের সন্দেহ হওয়ায় ঐ ৫ জনকে তল্লাশি করতেই উদ্ধার হয় মোবাইল ফোনের সাথে ওয়াইফাই দিয়ে যুক্ত করা অত্যাধুনিক জিপিএস হেডফোন। ৫ জনকেই দুর্গাপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা সকলেই ভিন জেলার বাসিন্দা। এরা হল মুর্শিদাবাদের রঘুনাথ পুরের রামলাল ঘোষ,দক্ষিণ দিনাজপুরের বাসুদেবপুরের গঙ্গা বর্মন, নদিয়ার মেঘনাদ বিশ্বাস,সুমন জোয়ারদার এবং মিঠুন বিশ্বাস। সোমবার এদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














