ডেটলাইন কলকাতাঃ ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বেশ কিছুদিন ধরেই বাস ভাড়া বাড়ানোর দাবি করে আসছিলেন রাজ্যের বেসরকারী বাসের মালিকরা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে ভাড়া বাড়ানোর দাবি না মানা হলে ৭ জুন থেকে বাস ধর্মঘটের হুমকিও দিয়েছিলেন বাসমালিক সংগঠনগুলি। এই পরিস্থিতিতে বাসমালিকদের দাবি মেনে এদিন নবান্নে বৈঠকে বসেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ আলোচনার পর প্রতি ধাপে এক টাকা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দেন পরিবহনমন্ত্রী। তবে শুধু বাসভাড়াই নয়, একইসঙ্গে ট্যাক্সি ও লঞ্চের ভাড়াও বাড়ছে। উল্লেখ্য, রাজ্যে শেষ বাসভাড়া বেড়েছিল ২০১৪ সালে। চার বছর পর ফের বাড়ল বাসভাড়া। তবে বাসভাড়া বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন,‘ডিজেলের দাম কমলে ভাড়া কমানো হবে।’ তিনি আরও জানিয়েছেন,বাসভাড়া ঠিক করতে একটি কমিটিও গঠন করা হবে। তবে ঠিক কবে থেকে এই নতুন ভাড়া কার্যকরী হবে তা স্পষ্ট করেননি পরিবহণমন্ত্রী। তিনি জানিয়েছেন, নতুন ভাড়ার তালিকা শীঘ্রই জানানো হবে।
Latest article
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...














