ডেটলাইন বীরভূমঃ এবছর বক্রেশ্বর তাপ বিদ্যুৎ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভম রায় ৬৮০ নম্বর পেয়ে মেধা তালিকায় দশম স্থান পেয়েছে। মেধা তালিকায় ছেলের নাম রয়েছে শুনে আনন্দের পাশাপাশি দুশ্চিন্তায় গোটা পরিবার। কারন,দশম হওয়া শুভম রায়ের বাবা পরিমল রায়ের আয় বলতে সিউরির সাজানো পল্লীর লটারির দোকান। টিকিট বিক্রি করেই ছেলেকে পড়াশোনা করিয়েছেন। কিন্তু কখনও ভাবতে পারেননি ছেলে রাজ্যের মধ্যে দশম স্থানে থাকবে। তাই খবরটা শুনে বিশ্বাসই করতে পারেননি তিনি। পরে সত্যি জেনে চোখে জল ধরে রাখতে পারেনি। এই সাফল্যের পিছনে তার পরিবার যেমন আছে, তেমনি আছে তার শিক্ষক। আগামী দিনে ডাক্তার হতে চায় শুভম। সমাজের দুঃস্থদের চিকিৎসা করিয়ে সুস্থ করাই তার লক্ষ্য । কিন্তু বাবা সামান্য একটা লটারির দোকান চালিয়ে তার সংসার চালাতে হিমশিম খেতে হয় । তারপর ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন তার কাছে অলীক কল্পনা। তাই ছেলের এই ডাক্তারি হওয়ার স্বপ্ন তাদের কাছে দুঃস্বপ্ন । যদি কোন সংস্থা বা সরকারি সাহায্য মেলে তাহলেই একমাত্র স্বপ্ন সফল হতে পারে বলে আশা পরিমলবাবুর। তবে হাল ছাড়তে নারাজ শুভম। সে তাঁর লক্ষ্যে এগিয়ে যেতে চায়।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














