ডেটলাইন দুর্গাপুরঃ আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। সারা বিশ্বজুড়েই যথাযোগ্য মর্যাদায় পালিত হল ঈদ-উল-জ্জোহা তথা ঈদ উৎসব। সারাদিন নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এবার একই দিনে পড়ে গেছে আন্তর্জাতিক যুব দিবসও। আর এই রকম এক উৎসব মুখর দিনেই এক মানবিক উদ্যোগ দেখা গেল দুর্গাপুরের ভিড়িঙ্গী পাওনিয়ার ক্লাবে। তাদের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে এদিন ক্লাবের পক্ষ থেকে স্থানীয় সিংহবাহিনী মন্দির চত্বরে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছা রক্তদান শিবির। এই শিবিরে ১জন মহিলা সহ মোট ২০ জন রক্তদান করেন। শিবিরটির সহযোগিতায় ছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এবং বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংক। উদ্যোক্তাদের কাছে জানা যায় রক্তদাতাদের মধ্যে ৮ জন এমন ছিলেন যারা এই প্রথমবার রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে জানানো হয়েছে দুর্গাপুরে সাধারন মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের প্রতি উৎসাহ ও আগ্রহ বাড়ছে।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














