ডেটলাইন দুর্গাপুরঃ লোকসভা নির্বাচনে ১৮টি আসন পাওয়ার পর এবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করতে চলেছে বিজেপি। আর সেই লক্ষ্যেই গুরুত্ব দেওয়া হচ্ছে সদস্য সংগ্রহ অভিযানে। ২০ আগস্ট পর্যন্ত এই অভিযান চলবে,যাতে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে দুর্গাপুরে জানান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শনি ও রবিবার দুদিন ধরে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি হোটেলে অনুষ্ঠিত হল বিজেপির চিন্তন শিবির। শিবির শেষে গান্ধী মোড় ময়দানে জনসভা করে বিজেপি। দলের নেতারা দাবি করেছেন আসন্ন ২০২১ এর বিধানসভা ভোটে তাদের টার্গেট কমপক্ষে ২০০টি আসন। দলের একটি সূত্রে জানা গেছে, এবার থেকে বিজেপির প্রতিনিধি হিসেবে একমাত্র দিলীপ ঘোষই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। অন্য কেউ নন।
Latest article
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...
মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়
ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস...
অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ কোক ওভেন থানার
ডেটলাইন দুর্গাপুর,১৪ মেঃ রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন।...














