ডেটলাইন দুর্গাপুরঃ পেশাগত পদের পরিচিতি হল সিভিক ভলান্টিয়ার। পুলিশকে সহযোগিতা করার জন্যই তাদের নিয়োগ করা হয়েছে রাজ্যের বিভিন্ন থানায়। পেশাগত দায়িত্ব পুলিশের মতোই আইনশৃঙ্খলা রক্ষা করা। কোথাও রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক নিয়ন্ত্রণ করা। কিন্তু কাজের সেই শর্তের বাইরেও যে এরা বিভিন্ন সময়ে সামাজিক নানা ক্ষেত্রে বিশেষ দায়িত্ববোধের পরিচয় দিয়ে থাকে তারই এক জ্বলন্ত প্রমান অন্ডালের ট্রাফিক গার্ডে কর্মরত সিভিক ভলান্টিয়ার কাজোড়ার ছেলে হেমন্ত মিত্র। গতকাল ডিউটি করে বাড়ি ফেরার সময় হঠাৎই এক বন্ধু তাকে ফোন করে জানায় যে একজন গরীব মূমূর্ষ রোগী B + রক্তের অভাবে তার হার্টের বাইপাশ সার্জারি করা সম্ভব হচ্ছে না। একথা জানার সঙ্গে সঙ্গেই সে ছুটে যায় রানীগঞ্জের ব্লাড ব্যাঙ্কে এবং সেখানে রক্তদান করে। তাঁর রক্তে একজন রোগীর প্রান বাঁচবে তাতেই সে খুশি বলে জানায় হেমন্ত। সিভিক ভলান্টিয়ার হেমন্তের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অন্ডাল ট্রাফিক গার্ডের আধিকারিক তরুন কুমার দুবে এবং হেমন্তের সকল সহকর্মীরাও। অন্যদিকে দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষও হেমন্তের এই মানবিক কাজের প্রশংসা করে বলেন, রক্তদাতাদের মহান ভূমিকার কথা মানুষ বহুবার শুনলেও এই ঘটনায় তা আরও একবার প্রমান মিলল। তিনি আরও জানান, এই মহৎ কর্মের জন্য সিভিক ভলান্টিয়ার হেমন্ত মিত্রকে তাদের ফোরামের পক্ষ থেকে সংবর্দ্ধনা জানানো হবে।
Latest article
চিত্র সাংবাদিক দীপক গুরুংয়ের স্মৃতিতে স্বেচ্ছা রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ ২০১৩ সালের ৩১ জুলাই দুর্গাপুরের ডিভিসি মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারান দুর্গাপুরের মিডিয়া জগতের বিশিষ্ট চিত্র...
মন্ত্রীদের উপস্থিতিতে দুর্গাপুরে অনুষ্ঠিত হল ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিট
ডেটলাইন দুর্গাপুর,৩০ জুলাইঃ গত ৪ মে রাজ্যে পালা বদলের পর থেকেই বাংলাকে পুনরায় শিল্প সমৃদ্ধ করে তোলার বিশেষ জোর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী...
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...














