ডেটলাইন ওয়েব ডেস্কঃ তথ্য জানার অধিকার তথা আরটিআই নিয়ে দেশ জুড়ে চলছে তর্ক বিতর্ক। এর মাঝেই আজ দেশের সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল যে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিসও তথ্য জানার অধিকার (আরটিআই) আইনের আওতায় পড়বে। এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই ঐতিহাসিক রায় দিয়েছে। উল্লেখ্য,এক দশক আগে ২০১০ সালে দিল্লি হাই কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিসকে তথ্যের অধিকার আইনে আনার আবেদন জানান চন্দ্র আগরওয়াল নামে এক ব্যক্তি। তাঁর করা সেই আবেদনে ২০১০ সালে দিল্লি হাইকোর্ট সম্মতির রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। আজ দিল্লি হাইকোর্টের সেই রায়ই বহাল রাখল শীর্ষ আদালত। তবে পাঁচ বিচারপতির সর্বসম্মতিতে এই রায় হয়নি। জানা যায়, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি জে খান্না, বিচারপতি দীপক গুপ্ত আরটিআইয়ের পক্ষে মত দেন। বিচারপতি রামান্না ও বিচারপতি চন্দ্রচূড় তাঁদের সঙ্গে একমত হননি। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার বিচারে প্রধান বিচারপতির দপ্তরকে তথ্য জানার অধিকার আইনের আওতাভুক্ত করার রায় দেয় শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। এই রায়ের ফলে এবার থেকে প্রধান বিচারপতির অফিস থেকে যে কোনও তথ্য প্রকাশ করার আগে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার মধ্যে ভারসাম্য নিয়ন্ত্রণ করতে হবে বলে নির্দেশে জানানো হয়েছে। তেমনই তথ্য জানার অধিকার আইন যে কখনোই প্রধান বিচারপতির অফিসের ওপর নজরদারির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারবে না তাও জানানো হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা যাতে খণ্ডিত না হয়, সেদিকেও দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
Latest article
এ বছর জেলার ১২টি পুজো কমিটি পেল ‘দেবী দুর্গা সম্মান-২০২৬’
ডেটলাইন আসানসোল,৩০ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের তরফে এবার পুজো নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি...
নেশামুক্ত সমাজ গড়তে পথে নামল কোক ওভেন থানার পুলিশ
সংবাদদাতা, দুর্গাপুর: নেশার অন্ধকার থেকে মুক্তি, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। নেশার সর্বনাশা পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ...
দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়
ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু...














