ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের সর্ব বৃহৎ রাষ্ট্রায়ত্ব শিল্প সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা। বিগত সময়ে এই কারখানায় ঠিকাকর্মী নিয়োগ ঘিরে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু এবার থেকে এখানে কোন রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। জেলা আইএনটিটিইউসির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর আজই প্রথম দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে শ্রমিক সমাবেশ করলেন বিশ্বনাথ পাড়িয়াল। সেখানেই তিনি একথা বলে জানান,বিভিন্ন কলকারখানায় যাতে স্থানীয় বেকাররা কাজের সুযোগ পান সেটা দেখতে হবে। এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল দুর্গাপুরের কেন্দ্রীয় সরকারের কলকারখানাগুলি একের পর এক বন্ধ করার চক্রান্ত ও বেসরকারীকরনের বিরুদ্ধে প্রতিবাদ, শ্রমিকদের ন্যায্য অধিকারগুলির সুরক্ষা ও স্থানীয় বেকারদের চাকরীর দাবি। জেলা আইএনটিটিইউসি সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল তার ভাষনে পরিস্কার ভাষায় জানিয়ে দেন কলকারখানাগুলিতে নিয়োগ ঘিরে কোন রকম দুর্নীতি মেনে নেওয়া হবে না। শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। স্থানীয় বেকারদের চাকরীর ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। তিনি বিজেপি সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতিগুলির সমালোচনা করে বলেন,এএসপিসহ অন্যান্য রাষ্ট্রায়ত্ব কারখানা বন্ধের এবং বেসরকারীকরনের কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আইএনটিটিইউসির প্রতিবাদ আন্দোলন চলবে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














