ডেটলাইন ওয়েব ডেস্কঃ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ায় সাধারন মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে বিপর্যস্ত হতে পারে ব্যাঙ্কিং ব্যবস্থা। জন্মাষ্টমি, ছুটি, এবং শনি রবিবার থাকায় ১ থেকে ৫ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা ব্যাঙ্ক পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন। এই খবরের কোন সত্যতা নেই বলে জানিয়েছেন ন্যাশনাল অর্গানাইজেশন অব ব্যাঙ্ক ওয়ার্কার্সের ভাইস প্রেসিডেন্ট অশ্বিনী রানা। তিনি এই দাবিকে নস্যাৎ করে দিয়ে বলেন, ‘বেশিরভাগই ব্যাঙ্কই খোলা থাকবে। শুধু তাই নয়, এটিএমগুলোও সক্রিয় থাকবে পুরোমাত্রায়। একমাত্র রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মচারীরাই সেপ্টেম্বরের চার ও পাঁচ তারিখ গণছুটি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রভিডেন্ট ফান্ড ও পেনশন নিয়ে তাঁদের করা দাবির ভিত্তিতে। কিন্তু তাতে ব্যাঙ্কের দৈনন্দিন কাজকর্মে তেমন প্রভাব পড়বে না।’
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














