ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর বলেন,বাংলাদেশ থেকে বহু মানুষ এদেশে এসেছেন। দীর্ঘদিন ধরে তাঁদের নাগরিকত্বের বিষয়টি নিয়ে টালবাহানা করা হয়েছে। বিভিন্ন সরকারি পরিষেবা থেকেও তাঁদের বঞ্চিত থাকতে হয়েছে। তাঁর দাবি,বর্তমানে কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকার থাকায় এবার সেই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে। মন্ত্রীর কথায় স্পষ্ট যে,এবার উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের বিষয়টি নিয়ে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার। শান্তনু ঠাকুর জানান,নাগরিকত্বের জন্য সরাসরি জেলা শাসকের কাছে আবেদন করা যাবে। তাঁর দাবি,জেলা শাসকদের মাধ্যমে প্রক্রিয়া শুরু হলে নাগরিকত্ব সংক্রান্ত কাজ আরও দ্রুত এগিয়ে যাবে। রবিবার দুর্গাপুর ইস্পাত নগরীর বিধান ভবনে পশ্চিম বর্ধমান জেলা অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের মতুয়া সেনা শাখার নতুন কমিটি গঠন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সোমা ঠাকুর,লক্ষ্মণ ঘোরুই,চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ মতুয়া সংগঠনের নেতৃবৃন্দ। মতুয়া সেনার নতুন কমিটি গঠন প্রসঙ্গে মন্ত্রী বলেন,শুধু সাংগঠনিক কাজ নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করার পাশাপাশি নাগরিকত্ব সংক্রান্ত বিষয়েও মানুষকে সহযোগিতা করবে মতুয়া সেনারা।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














