ডেটলাইন দুর্গাপুরঃ গণেশপুজো উপলক্ষ্যে দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় ১০ দিন ধরে জমিয়ে চলেছে মেলা ও সাংস্কৃতিক নানা অনুষ্ঠান। ইতিমধ্যে মেলা প্রাঙ্গনে বিগত পাঁচদিন ধরে আলাপ সাংস্কৃতিক মঞ্চ আলো করেছেন দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার একাধিক সঙ্গীত শিল্পী ও নৃত্য শিল্পীরা। কিন্তু মঙ্গলবার এখানকার সাংস্কৃতিক মঞ্চ এক অন্য চেহারা দেখল। আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবেই জড়িয়ে রয়েছে নাটক। নাটক দেখতে প্রায় সবারই ভালো লাগে। নাটকের অবশ্যই একটা সামাজিক মূল্যও রয়েছে। কারন লোকশিক্ষার অন্যতম জনপ্রিয় মাধ্যম হল নাটক। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটকটি মঞ্চস্থ হয়। এছাড়াও শীর্ষেন্দু সরকারের পরিচালনায় ‘বন্দী’ নাটকটিও দেখেন দর্শকরা। পরিবেশনায় ছিল গুপীবাঘা ইন্ডাস্ট্রিজ। সঙ্গে আবৃত্তি পরিচালনা করেন রামরঞ্জন ঘোষাল। গান ও নাচের অনুষ্ঠানের পর এদিনের নাটক দর্শকদের কাছে এক অন্য ধরনের স্বাদ এনে দেয়।
Latest article
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...














