ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ বিরাট কোহলি নয়,রোহিত শর্মার নেতৃত্বে বুধবার দুবাইতে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টেনশনের ম্যাচে খেলতে নামছে ভারত। হ্যাঁ,ভারত-পাক ম্যাচ মানেই টেনশন,আবেগ ও উত্তেজনা। প্রায় এক বছর পর আবারও ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। বলা বাহুল্য,শুধু ভারত ও পাকিস্থানের ক্রিকেটপ্রেমীরাই নয়,এই দুই দেশের লড়াই দেখতে গোটা ক্রিকেটদুনিয়াই অপেক্ষা করে থাকে। বুধবার এশিয়া কাপে খেলতে নামার আগে শেষবার ২০১৭ সালের জুনে ইংল্যান্ডের বার্মিংহামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ৷ সেই ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল পাকিস্থান। ফাইনালে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলেছিল পাকিস্তান৷ সেঞ্চুরী করেছিলেন ওপেনার ফাকহার জামান। ভারতের ইনিংস গুটিয়ে যায় ১৫৮ রানে৷ ভারতকে ১৮০ রান হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান৷ তাই এবারের এশিয়া কাপে ভারতের বদলা নেওয়ার পালা।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














