ডেটলাইন ওয়েব ডেস্কঃ ৬৯ বছর পর ভারতের ভূস্বর্গজম্মু–কাশ্মীরকে দেওয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিলকরল কেন্দ্র। ৩৭০ ধারা বাতিলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষরওকরে দিয়েছেন রাষ্ট্রপতি। এর ফলে জম্মু–কাশ্মীরেরআর কোনও বিশেষ মর্যাদা থাকছে না। পূর্ণ রাজ্যেরমর্যাদা হারিয়ে এখন থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেলজম্মু–কাশ্মীর। একইসঙ্গে জম্মু–কাশ্মীরকে দু ভাগে ভাগকরে দেওয়া হল। জম্মু–কাশ্মীরের নিজস্ব বিধানসভাথাকছে দিল্লি এবং পুডুচেরির মতো। লাদাখকে জম্মু–কাশ্মীরের থেকে পৃথক করে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলকরা হল। তবে চণ্ডীগড়েরই মতো লাদাখেরও কোনওবিধানসভা থাকছে না। দুই কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যদুজন আলাদা লেফটেন্যান্ট গভর্নর রাখার কথা প্রস্তাবকরেছে কেন্দ্র। প্রসঙ্গত দেশের প্রথম প্রধানমন্ত্রীজহরলাল নেহরুর আমলে ১৯৫২ সালে সংবিধানসংশোধন করে জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যেরমর্যাদা দেওয়া হয়। এর ফলে একপ্রকার স্থায়ত্বশাসনপেয়ে যায় জম্মু ও কাশ্মীর। যদিও, এটা ছিল ভারতীয়সংবিধানের অস্থায়ী একটি ধারা। যা কাশ্মীরেরবিধানসভা এবং রাষ্ট্রপতির সম্মতিতে সরিয়ে ফেলা যেতেপারে। এর ফলে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সংবিধানকার্যত অকেজো হয়ে যায়। কারণ, ভারতীয় সংবিধানেরমাত্র দু’টি ধারা কাশ্মীরে কার্যকর হত। ১ নম্বর ধারা, যাভারতের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। দুই ৩৭০ নম্বরধারা, যা কাশ্মীরকে বিশেষ অধিকার দেয়। এখন থেকেকেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল জম্মু–কাশ্মীর।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














