ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের গোপালমাঠ সংলগ্ন ফ্লাইওভারের কাছে ২ নম্বর জাতীয় সড়কের ওপর একটি ট্রেলার থেকে তারের কয়েল পড়ে যায়। আর তাতে বিপদজনক হয়ে হয়ে ওঠে ওই এলাকা। কারন রাতেরবেলা জাতীয় সড়কে এভাবে কয়েল তার পড়ে থাকার জন্য যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেটা জানতে পেরেই সেখানে পৌঁছে যান ওয়াড়িয়া ফাঁড়ির অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তপন মাঝি। কয়েকজন সহকর্মীকে নিয়ে তিনি ওই তারগুলি জাতীয় সড়ক থেকে সরাতে থাকেন। কিন্তু তখনই ঘটে যায় বিপত্তি।বেপরোয়া একটি পিক আপ ভ্যান তাকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই লুটিয়ে পরেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কর্তব্যপরায়ন এই পুলিশ আধিকারিককে। যাতে অন্য কারোর বিপদ ও প্রানহানি না ঘটে সেই লক্ষ্যেই তিনি জাতীয় সড়কে তাঁর দায়িত্ব পালন করতে যান। অথচ নিজেকেই শেষ পর্যন্ত বলিদান দিতে হল তাকে। বার্ণপুরের বাসিন্দা মৃত তপনবাবুর স্ত্রী ও এক মেয়ে রয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুরের পুলিশ মহলে।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














