ডেটলাইন কলকাতাঃ হাওড়া পুরসভায় বেআইনি ভাবে কর্মী নিয়োগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার এবিষয়ে কড়া মনোভাব নিল রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হল, অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোনও পুরসভাতেই কোনও অস্থায়ী কর্মী নিয়োগ করা যাবে না। আর তা করা হলে, তাঁদের বেতনের ভার নেবে না রাজ্য সরকার। পুর পরিষেবা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মুখের কথা’য় অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়েছিল, হাওড়া পুরসভার বিদায়ী মেয়র রথীন চক্রবর্তীর কাছে একথা শুনে চরম বিরক্তি প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, এসব বলবেন না। সরকারি কাজ কখনও শুধু কথার উপর ভিত্তি করে হতে পারে না। এরপরই সোমবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোথাও কোনও অস্থায়ী কর্মী নিয়োগ করা যাবে না। যে কোনও স্তরে কাজের জন্য কর্মী নিয়োগ করতে হলেও অর্থ দপ্তরের অনুমোদন লাগবে। অন্যথায় কোনও কর্মীর বেতনের দায়িত্ব নেবেন না পুর দপ্তর।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














