ডেটলাইন বর্ধমানঃ রাজ্যের মধ্যে বর্ধমানেই প্রথম নির্মাণ হতে চলেছে স্টেট ক্যানসার হাসপাতাল। এটি তৈরী হবে বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে। ৪০ কোটি টাকা ব্যয়ে জি প্লাস এইট অত্যাধুনিক বিল্ডিং তৈরী করা হবে এই ক্যানসার হাসপাতালের জন্য। এখানে ক্যানসার রোগীরা সব ধরনের আধুনিক চিকিৎসা পরিষেবা পাবে একেবারে বিনামূল্যে। একই ছাদের তলায় থাকবে ভিভি আর মেশিন,সিটি স্ক্যান, ডিজিটাল এমআরআই ও এক্সরে, রেডিও থেরাপি, কেমোথেরাপি সহ ক্যানসার রোগের চিকিৎসার জন্য সব আধুনিক ব্যবস্থা। এটি চালু হয়ে গেলে দুই বর্ধমান জেলা সহ গোটা দক্ষিণবঙ্গের ক্যানসার রোগীদের আর চিকিৎসার জন্য কলকাতার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে ছুটতে হবে না। আজ বর্ধমানে সাংবাদিকদের এই খবর দেন বিশিষ্ট চিকিৎসক ও বিধায়ক নির্মল মাজি। তিনি জানান দ্রুত হাসপাতাল ভবন তৈরীর কাজ শুরু হবে।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














