ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে টানা ছয় বার সোনা জিতলেন মেরি কম। আজ নয়াদিল্লিতে তিনি ইউক্রেনের হানা ওখাতাকে ৪৮ কেজি লাইটওয়েট বিভাগে ৫-০ তে হারিয়ে সোনা জেতেন। এই খেতাবের সঙ্গেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানে উঠে এলেন মনিপুরের সোনার মেয়ে। এর আগে ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন মেরি কম। এছাড়াও ২০০১ সালে এই প্রতিযোগিতায় তিনি রুপো পেয়েছিলেন। এভাবে টানা বিশ্ব বক্সিংয়ে পদক জিততে কোনও মহিলা বক্সারকে দেখা যায়নি। তিনিই এখনও পর্যন্ত একমাত্র মহিলা বক্সার যিনি পরপর ৬ বার সোনা জিতেছেন। এর আগে আয়ারল্যান্ডের কেটি টেলর ৫ বার সোনা জিতেছিলেন। এবার ফের সেরা হয়ে তাঁকেও ছাপিয়ে গেলেন ৩৫ বছরের মেরি। গড়লেন নতুন বিশ্ব রেকর্ড। জেতার পর এই পদক তিনি দেশবাসীর উদ্দেশ্যে উৎস্বর্গ করেন। মেরি কমের এই অসাধারন পারফরমেন্সের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে তাকে শুভেচ্ছা জানান। এছাড়াও দেশের সব মহল থেকেই মেরি কমকে শুভেচ্ছা জানানো হয়।
Latest article
১ জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার,মহিলাদের জন্য সরকারী বাস ফ্রি
ডেটলাইন কলকাতা, ১১ মেঃ ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা...
বিজেপি কর্মী সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৯ মেঃ বাংলার রাজনীতিতে একটা অধ্যায় শেষ হয়ে শুরু হল এক নতুন অধ্যায়। কংগ্রেস,বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের পর এবার বাংলায় বিজেপির...
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...














