ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ চলে গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা(৬৬)। কপিলদেবের নেতৃত্বে ১৯৮৩ সালে ভারত প্রথমবার ক্রিকেটের বিশ্বকাপ জয় করেছিল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন যশপাল শর্মা। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ভারতের হয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ১৯৫৪ সালের আগস্টে মাসে পাঞ্জাবের লুধিয়ানায় তাঁর জন্ম। ১৯৭৮ থেকে ১৯৮৫ পর্যন্ত একটানা সাত বছর ভারতীয় দলের হয়ে খেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৭৯ সালে তাঁর টেস্টে অভিষেক হয়। ভারতের হয়ে ৩৭টি টেস্ট ম্যাচ খেলে দুটি শতরান, ন’টি অর্ধ শতরান করেছেন যশপাল। টেস্ট ক্রিকেটে তাঁর মোট সংগ্রহ ১৬০৬ রান। তার মধ্যে সর্বোচ্চ রান ১৪০। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭৮ সালে একদিনের ক্রিকেটে তাঁর অভিষেক হওয়ার পর মোট ৪২টি একদিনের ম্যাচ খেলে ৮৮৩ রান করেছেন,যার মধ্যে আছে চারটি অর্ধশতরান এবং সর্বোচ্চ রান ৮৯। কপিলদেব সহ প্রাক্তন ও বর্তমানকালের বহু ক্রিকেটার যশপালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














