ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অবশেষে কোপা আমেরিকা কাপ হাতে তুলে নিলেন লিওনেল মেসি। এই প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয়ের অংশিদার হলেন মেসি। ১৯৯৩ সালের পর অর্থাৎ ২৮ বছর পর কোপা খেতাব জিতল আর্জেন্টিনা আর মেসির নেতৃত্বে এই প্রথমবার কোপা আমেরিকার খেতাব এল আর্জেন্টিনায়। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ডি মারিয়ার একমাত্র গোলে হারিয়ে দিল মেসির দল। আর্জেন্তিনা প্রথমার্ধেই অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া নেমারের ব্রাজিল শুরু থেকেই আক্রমণের পথে গেলেও তারা আর গোল শোধ করতে পারেনি। খেলার শেষে মেসিকে নিয়ে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। অন্যদিকে, গতবারের কোপা খেতাব জয়ী ব্রাজিলের নেমার তখন হতাশায় ভেঙে পরেন। কিন্তু, আনন্দের মাঝেও মেসি এগিয়ে আসে নেমারকে জড়িয়ে ধরে তাঁকে স্বান্তনা জানান। এই দৃশ্য দেখে মারাকানা স্টেডিয়ামের দর্শকরাও আবেগপ্রবন হয়ে ওঠে। সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ও কোপা মিলিয়ে মোট ১৫ বার খেতাব জিতল আর্জেন্তিনা। তারা ছুঁয়ে ফেলল উরুগুয়েকে। আপাতত সবথেকে বেশি ১৫ বার করে কোপা জয়ের রেকর্ড যুগ্মভাবে রইল উরুগুয়ে ও আর্জেন্তিনার নামে।
Latest article
কালীপুজোর আনন্দে ব্রাত্য নয় কেউ, মানবিক উদ্যোগে প্রশংসিত কোক ওভেন থানার ওসি অঞ্জন মণ্ডল
ডেটলাইন দুর্গাপুর: আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার নজির গড়ে তুলল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোক ওভেন থানা। মুখ্যমন্ত্রী...
রায়ডাঙ্গায় বাড়িতে মজুত নিষিদ্ধ গাঁজা, কোক ওভেন থানার অভিযানে গ্রেপ্তার এক
ডিটলাইন দুর্গাপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের...
এ বছর জেলার ১২টি পুজো কমিটি পেল ‘দেবী দুর্গা সম্মান-২০২৬’
ডেটলাইন আসানসোল,৩০ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের তরফে এবার পুজো নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি...














