ডেটলাইন কলকাতাঃ পরীক্ষা না হলেও অবশেষে ফল প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের। তারপর প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। এই প্রথম কোনো পরীক্ষা না নিয়েই ফল প্রকাশ করা হচ্ছে। কারন মহামারী করোনা। গত বছর উচ্চ মাধ্যমিক চলাকালিনই করোনার জন্য দেশজুড়ে লক ডাউন ঘোষণা হওয়ায় মাঝপথে বন্ধ হয়ে যায় উচ্চ মাধ্যমিক। আর এবছর করোনার দ্বিতীয় ঢেউয়ের কারনে তো পরীক্ষাই নেওয়া যায়নি। সব ক্লাস হয়েছে অনলাইনে। ক্লাসের পরীক্ষার ফলের ভিত্তিতেই আগামী ২২ জুলাই প্রকাশিত হবে ফলাফল। ২৩ জুলাই সকাল ১১টার পর থেকে পাওয়া যাবে মার্কশিট। ২২ জুলাই বিকেল ৪টে থেকেই পর্ষদের ওয়েবসাইটেও দেখা যাবে ফল। এবছরে প্রকাশ হচ্ছে না মেধা তালিকা। শংসাপত্রের সঙ্গেই দেওয়া হবে অ্যাডমিট কার্ড। করোনা বিধি মেনেই স্কুল থেকে নেওয়া যাবে শংসাপত্র। উচ্চ শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে ২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। করোনা পরিস্থিতির জেরে পরীক্ষা না হলেও সংসদের নির্ধারিত মূল্যায়ণ পদ্ধতি মেনে প্রকাশিত হবে ফল। ২২ জুলাই বিকেল ৩টে সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করবে সংসদ। ওই দিন বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে। পরদিন ২৩ জুলাই স্কুল থেকে ছাত্রছাত্রীরা মার্ক শিট ও শংসাপত্র হাতে পাবেন।
Latest article
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...
দুর্গাপুজোয় নিরাপত্তার বার্তা, পুজো কমিটিগুলির সঙ্গে কোক ওভেন থানার বৈঠক
ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে...
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...














