ডেটলাইন দুর্গাপুরঃ আজ ছিল বিশ্ব ক্যানসার দিবস। এই উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচী পালন করা হয়। এই দিনটিকেই সামনে রেখে অন্ডালের সকরা প্রাথমিক স্কুলে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছা রক্তদান শিবির। স্থানীয় তরুন ও যুবকদের প্রবল উৎসাহ ও উদ্দীপনার সাথে প্রথমবার এই গ্রামে শিবির করল দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম। এখানে মোট ২৫ জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এবং দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক এর সহযোগিতায় স্থানীয় উজ্জীবন ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এই শিবিরের আয়োজন করে। ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কবি ঘোষ শিবিরে অংশ নেওয়া প্রত্যেক রক্তদাতা,আয়োজক সংগঠন ও মেডিকেল টীমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














