ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরে ক্রিকেট মাঠে মৃত্যু হয়েছে এক মার্কিন নাগরিকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল স্থানীয় ময়দানে ক্রিকেট খেলার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ৩২ বছরের মার্কিন নাগরিক টিমথি প্যাট্রিক। তাকে দুর্গাপুরের মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্যাট্রিককে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত করলেই জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার খবর মার্কিন দূতাবাসকে জানানো হয়েছে বলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানা গেছে। এখন প্যাট্রিকের মৃতদেহ একটি বেসরকারী হাসপাতালে রাখা হয়েছে। জানা গেছে, আমেরিকার লুসিয়ানার বাসিন্দা প্যাট্রিক ও তার স্ত্রী দুর্গাপুরের ৫৪ ফুট এলাকায় একটি বহুতল আবাসনে বিগত দেড় দু বছর ধরে থাকতেন। ফসল উৎপাদক একটি সংস্থার হয়ে ব্যবসায়িক কাজ করার জন্য তিনি ভারতে এসেছিলেন।
Latest article
হিন্দুধর্মে মহালয়ার দিনে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় কেন!
ডেটলাইন দুর্গাপুরঃ দেখতে দেখতে এগিয়ে আসছে বাংলার সব উৎসবের সেরা দুর্গাপুজো। মহালয়ার দিন থেকেই পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে যায়। সোজা কথায়...
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...














