কলকাতা,৮ জানুয়ারীঃ এই মূহুর্তে রাজ্যে দুদিনের ধর্মঘট চলছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বাম ও ডানপন্থী শ্রমিক ও কর্মচারী সংগঠন মোট ১২ দফা দাবিতে গো টা দেশে মঙ্গলবার ও বুধবার দু’দিন সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। আজ দেখা গেছে ধর্মঘটপন্থিরা রাস্তায় নেমে কোথাও বাস পরিষেবা আবার কোথাও ট্রেন পরিষেবা ব্যাহত করার চেষ্টা করেছে। যদিও পরিষেবাকে অচল করা কোথাও সম্ভব হয়নি। সবকিছুই অন্যদিনের মতোই স্বাভাবিক ছিল। আইন শৃঙ্খলার রক্ষার্থে অবরোধকারীদের হঠিয়ে দেয় পুলিশ এবং একাধিক বাম নেতা ও সমর্থকদের আটকও করে পুলিশ। রাজ্যকে সচল রাখতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাম সরকারের আমলে একাধিকবার ধর্মঘটের জেরে কর্মসংস্কৃতি শিকেয় উঠেছে। এই সরকার সেই নীতিতে বিশ্বাসী নয়। ফলে এই দু’দিন রাজ্য স্বাভাবিক ছন্দেই চলবে। তাঁর নির্দেশে এই দু’দিন যাবতীয় পরিষেবা সচল রাখতে তৎপর রয়েছে প্রশাসন। নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এই দু’দিন রেল সহ সব কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তরের নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে। রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় ধর্মঘটীরা যাতে অবরোধ করতে না পারে, সেজন্য বাড়তি নজরদারিরও নির্দেশ দিয়েছেন তিনি। আজ বনধের প্রথম দিন রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন থেকে শুরু করে শিলিগুড়ির উত্তরকন্যা এবং সমস্ত সরকারি দফতরে হাজিরা ছিল ৯৫ শতাংশ বলে সরকারী এক সূত্রে জানানো হয়েছে।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














