ডেটলাইন দুর্গাপুরঃ ‘গাছ লাগান – পরিবেশ বাঁচান’ এই সামাজিক বার্তাকে সামনে রেখে এক দীর্ঘতম বৃক্ষরোপণ কর্মসূচি দেখা গেল দুর্গাপুর নগর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ড এলাকায়। কাউন্সিলার তথা ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক ভাবনা এবং সুচেতনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এই অভিনব কর্মসূচী নেওয়া হয়। এদিন ৪৩ নং ওয়ার্ডের দুর্গাপুর রবীন্দ্রপল্লি এ ব্লক থেকে শ্যামপুর বাজার পর্যন্ত প্রধান রাস্তাটির ধারে বৃক্ষরোপণ করা হয়। শ্যামপুর বাজার মোড়,নডিহা,নারায়ণপুর পর্যন্ত এই বৃক্ষরোপণ কর্মসূচীকে ঘিরে এলাকায় বেশ উৎসাহ লক্ষ্য করা গেল। কাউন্সিলার চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান,এই প্রধান রাস্তার ধারে ধারে পথচারীদের হাঁটার সুবিধা এবং অবৈধ দখলদারদের সরানোর জন্য এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির পদক্ষেপ শুরু করা হলো। সুচেতনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অশোক ঘোষ জানান, সাধারন মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতার আগ্রহ এবং বৃক্ষরোপণের উপকারিতা বৃদ্ধিতে এই ধরনের কর্মসূচীর বিশেষ ভূমিকা আছে। এলাকার বিশিষ্ট সমাজসেবী মানুষজন, নডিহা হাই স্কুলের প্রধান শিক্ষক সহ এই ওয়ার্ডের বিশিষ্ট মানুষজন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
Latest article
দামোদরের বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা,বাড়তি নজরদারি নিরাপত্তায়
ডেটলাইন দুর্গাপুর: রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলায় দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুজোর ক্ষেত্রে একাধিক নতুন বিধি লাগু...
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...














