ডেটলাইন কলকাতাঃ অবশেষে অনিশ্চয়তার অবসান। শুক্রবার থেকে ফের ক্যামেরা অন টলিউডে। টিভিতে আর পুরানো সিরিয়ালের নির্বাচিত অংশ নয়,বাংলা জনপ্রিয় সিরিয়ালগুলিই দেখতে পাবেন দর্শকরা। টালিগঞ্জের শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের সংগঠন ডব্লুএটিপির মধ্যে দ্বন্দ্বের কারনে গত শনিবার থেকে শ্যুটিং বন্ধ ছিল স্টুডিওপাড়া। শেষ পর্যন্ত টিভি সিরিয়াল নিয়ে অচলাবস্থার মোকাবিলায় সরাসরি হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি সংশ্লিষ্ট সবপক্ষের প্রতিনিধিদের ডেকে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়ে দিয়েছেন, ১৫ তারিখের মধ্যে শিল্পীদের পারিশ্রামিক দিয়ে দিতে হবে। তাঁর কথায়,টলিউড হল বাংলার সম্মান। সেটা বাঁচিয়ে রাখতেই হবে। উল্লেখ্য,টানা পাঁচ দিন বাংলা মেগা সিরিয়ালের শুটিং বন্ধ থাকায় টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের কাছে বেশিরভাগ ধারাবাহিকেরই কোনো নতুন এপিসোড জমা পড়েনি। আগে বিভিন্ন সিরিয়ালের যে পর্বগুলোর শুটিং করা ছিল, সেগুলো মাত্র দিন দুয়েক চালানো গেছে। শুটিং বন্ধ থাকায় থমকে গেছে ৩০টার মতো বাংলা সিরিয়াল। ফলে দর্শকরা অধৈর্য হয়ে উঠেছেন। তা ছাড়াও বাংলা সিরিয়ালের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচুর মানুষের জীবিকা নির্ভর করে। তাই মুখ্যমন্ত্রী বাধ্য হয়েই এই সমস্যা সমাধানে হস্তক্ষেপ করার পর এবার টলিউড আবার স্বাভাবিক হতে চলেছে। সম্ভবত সোমবার থেকেই সমস্ত মেগা সিরিয়ালগুলির পরবর্তি অংশ ধারাবাহিকভাবেই দেখতে পাবেন দর্শকরা।
Latest article
শিশুদের হাতে ভিক্ষার ঝুলি নয়, হাতে উঠুক বই! দুর্গাপুরে ওসি অঞ্জন মণ্ডলের মানবিক বার্তা
ডেটলাইন দুর্গাপুর: ভিক্ষাবৃত্তির জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুক পরবর্তী প্রজন্ম। শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে তুলুক সুন্দর ভবিষ্যৎ। এই...
পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই
ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ...
প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই...














