ডেটলাইন পূর্ব বর্ধমানঃ চার বছরের এক ছেলের পেট থেকে বের হল ২০৩ টি কুলের বীজ, ১ টি খেজুর বীজ এমনকি একটি নাটবল্টুও। স্বাভাবিকভাবেই এসব দেখে অবাক হয়েছেন চিকিৎসকরা। শনিবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এমনই এক বিরল অপারেশনে প্রাণ বাঁচল চার বছরের জীবন রুইদাসের। হাসপাতালের সুপার ডাঃ উৎপলকুমার দাঁ এবিষয়ে জানান, ছেলেটি এক বিরল মানসিক রোগের শিকার। ত্রাইকোবেজো নামে এই রোগে আক্রান্তদের অখাদ্য ও কুখাদ্য জিনিস খাওয়ার প্রবণতা বাড়ে। বাস্তবিকই এমন রোগ খুবই কম দেখা যায়। তবে অপারেশনের পর শিশুটি সুস্থ আছে। হুগলীর গোঘাটের শ্যামবাজার গ্রামের শ্রমিক অজয় রুইদাসের ছেলে জীবন রুইদাস প্রায় এক বছর ধরে পেটের ব্যথায় ভুগছিল। আরামবাগের এক চিকিৎসকের পরামর্শে ১২ দিন আগে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার ডাঃ নরেন মুখার্জীর নেতৃত্বে ৮ জনের এক মেডিকেল টিম এই অপারেশন করেন। তাতেই তার পেট থেকে এসব আশ্চর্য জিনিসগুলি বের হয়।
Latest article
মহরমে নিষিদ্ধ ডি জে, বহন করা যাবে না কোনো অস্ত্রও
ডেটলাইন দুর্গাপুর,২৪ জুনঃ আগামী ২৬ জুন মুসলিম সম্প্রদায়ের অন্যতম এক বড় উৎসব হল মহরম। পশ্চিম বর্ধমান জেলায় যাতে সেই মহরম শান্তিপূর্ণভাবে পালন...
কোক ওভেন থানাতেও পালিত আন্তর্জাতিক যোগ দিবস
ডেটলাইন দুর্গাপুর,২১ জুনঃ আজ সারা দেশজুড়ে উৎসাহের সঙ্গে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছরের যোগ দিবস...
বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচী পালন
ডেটলাইন দুর্গাপুরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সিটি সেন্টারে সাব...














