ডেটলাইন দুর্গাপুরঃ আসামে পাঁচজন বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় আজ রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসামের এই নারকীয় হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানান এবং তাঁর ট্যুইটারে ঐ হত্যাকান্ডের প্রতিবাদে আজ সারা রাজ্যে দলের কর্মীদের মিছিল করতে বলেন। সেই নির্দেশ মেনেই রাজ্যের অন্য জায়গাগুলির সঙ্গে দুর্গাপুরেও সিটি সেন্টারে এক প্রতিবাদ মিছিল করে তৃণমূল। দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলে প্রভাত চট্টোপাধ্যায়,দেবাশীষ আচার্য,রমাপ্রসাদ হালদারসহ দলের কর্মীরা অংশ নেন। মিছিলটি এডিডিএর সামনে থেকে বের হয়ে সিটি সেন্টার চত্বর পরিক্রমা করে। ২ নম্বর ব্লক সভাপতি বিপ্লব বিশ্বাস জানান,আসামে বাঙালিদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। পরিকল্পিতভাবেই সেখানে পাঁচ বাঙালি যুবককে হত্যা করা হয়েছে। তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। উল্লেখ্য,গতকাল সন্ধ্যেবেলা আসামের তিনসুকিয়ার খেড়বাড়ির ধোলা সাদিয়া এলাকায় জঙ্গিরা পাঁচজন বাঙালি যুবককে একটি ধাবা থেকে তুলে একটি সেতুর কাছে নিয়ে যায় এবং সেখানে তাঁদের হাঁটু মুড়ে লাইন দিয়ে বসতে নির্দেশ দেয়। এরপর নির্বিচারে গুলি করে তাদের হত্যা করা হয়। এই ঘটনার কথা জানাজানি হতেই একদিকে আসামের তিনসুকিয়ায় তীব্র অসন্তোষ ছড়াতে শুরু করেছে । কলকাতাসহ জেলায় জেলায় দোষীদের শাস্তি এবং বাঙালিদের নিরপত্তার দাবি জোড়ালো হয়ে উঠছে।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














