ডেটলাইন আসানসোল,২১ নভেম্বরঃ বন্ধুর জন্মদিনের আনন্দ উপভোগ করতে পিকনিকে বেরিয়ে ছিল ছয় বন্ধু। কিন্তু, বরাকর নদে স্নান করতে নেমে তিন বন্ধুর জলে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে গেল ঝাড়খণ্ডের ধানবাদ জেলার অধীন মাইথন থানার অন্তর্গত ‘তিনডাবর’ নামক পিকনিক স্পটে। মাইথন ড্যাম সংলগ্ন বরাকর নদে ডুবে মৃত্যু হয়েছে এই তিন পড়ুয়ার। মৃতেরা হলেন, তাইয়াব, জায়েদ হোসেন এবং যুবরাজ সিং। মৃত তিন পড়ুয়া ধানবাদ জেলার ওয়াসেপুরের বাসিন্দা।এখনও পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। আরও একজনের খোঁজ চালাতে ডুবুরি নামানো হয়েছে।পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে। গতকাল বিকেলে ছ’জন পড়ুয়া তিনডাবর নামের একটি জায়গায় ঘুরতে গিয়েছিলেন। জন্মদিন পালন করতেই সেখানে গিয়েছিলেন তাঁরা। এর মধ্যে তিন বন্ধু বরাকর নদে নামেন। গভীর জলে একইসময়ে তলিয়ে যান তিনজনে। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। রাতেই উদ্ধারকাজ শুরু করে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাত থেকে এদিন সকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে দুই পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়েছে। আরও একজনের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
Latest article
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...
ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ
ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না...














