সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর পুরসভার প্রয়াত কাউন্সিলার তথা জল দফতরের দায়িত্বে থাকা মেয়র পরিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে তিনদিনব্যাপী সারা বাংলা আমন্ত্রনমূলক প্রাইজ মানি টেবিল টেনিস প্রতিযোগিতা। শুক্রবার এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পুন্নমবলম,দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়,পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য রাখী তেওয়ারী,জেলা টেবিল টেনিস সংস্থার সহ সভাপতি মানিক মৈত্র,ফেরো অ্যালয় কারখানার ভাইস প্রেসিডেন্ট বি কে মহান্তি, ব্যাবসায়ী আরতি মহান্তি, কাঞ্চন শাসমল,প্রয়াত পবিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দেবযানী চট্টোপাধ্যায়,সমাজসেবী সুদেব রায় সহ অন্যান্য অতিথিরা। পশ্চিম বর্ধমান জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক তথা রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বীরেশ ব্যানার্জী জানান, তিন দিনের এই প্রতিযোগিতা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। মোট ১৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতায় মোট আর্থিক পুরস্কার মূল্য থাকছে ৮০ হাজার টাকা। চ্যাম্পিয়ন পাবে ৫ হাজার টাকা ও রানার্সকে দেওয়া হবে ৩ হাজার টাকা নগদ পুরস্কার। পুরুষ ও মহিলাদের বয়স ভিত্তিক চারটি করে গ্রুপ রয়েছে।
Latest article
নাগরিকত্ব পাবে বাংলাদেশীরা,দুর্গাপুরে ঘোষণা মন্ত্রী শান্তনু ঠাকুরের
ডেটলাইন দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ আর টালবাহানা নয়। এবার এই রাজ্যের বাংলাদেশীরা দ্রুত ভারতীয় নাগরিকত্ব পাবে। দুর্গাপুরে এসে একথা জানালেন বন্দর,নৌ পরিবহন ও জলপথ...
কিভাবে এলো প্রীতি বন্ধনের রাখী উৎসব
প্রণয় রায়ঃ রাখী পূর্ণিমা ভারতবর্ষের এক জনপ্রিয় প্রীতি বন্ধনের উৎসব। এদিন বোনেরা ভাইদের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ইতিহাস...
দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা...














