ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ টেস্ট ও একদিনের সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নেমেই লজ্জার পরাজয় ঘটল ভারতের। যে ওয়েলিংটনে ওডিআই সিরিজ শেষ করেছিল সেখান থেকেই টি২০ সিরিজ শুরু করেছে ভারত-নিউজিল্যান্ড। শেষ দুটো ওডিআই সিরিজের মতো টি২০ সিরিজেও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। কিন্তু টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ৮০ রানের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরে গেল রোহিত শর্মার ভারত। আজ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্টের অনবদ্য ৪৩ বলে ৮৪ রানের সৌজন্যে ২১৯ রানের স্কোর করে নিউজিল্যান্ড। তাদের হয়ে কলিন মুনরো ৩৪, কেন উইলিয়ামসন ৩৪ এবং রস টেলর ২৩ রান করেন। হার্দিক পান্ডিয়া ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, ক্রুনাল পান্ডিয়া ও যজুবেন্দ্র চাহল। ২২০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে শিখর ধাওয়ান ২৯ ও বিজয় শঙ্কর ২৭ ছাড়া কেউ সেভাবে দাঁড়াতেই পারেননি। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি করেন ৩৯ রান। ইনিংসে ৪ বল বাকি থাকতেই ১৩৯ রানে অল আউট হয়ে যায় ভারত। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৩টি উইকেট নেন। ফার্গুসন, স্যান্টনার ও ইশ সোধি ২টি করে উইকেট নেন।
Latest article
শুধু পুজো নয়, মানুষের হৃদয় জয়েও সফল স্বপ্ন উড়ান
ডেটলাইন দুর্গাপুর: উৎসব মানে শুধু আলোর রোশনাই আর পুজোর আয়োজন নয়, উৎসব মানে মানুষের মিলন, আনন্দ আর ভালোবাসার বন্ধন। সেই আবহকেই আরও...
২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করে দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,২১ নভেম্বরঃ কোক ওভেন থানার পুলিশের আরও এক বড় সাফল্য সামনে এল। চুরি যাওয়া একটি টাটা সুমো গাড়ি ২৪ ঘন্টার মধ্যেই...
বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা! স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পূজায় জনজোয়ার!
ডেটলাইন দুর্গাপুর: সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির দাপট। কিন্তু প্রকৃতির সেই বাধা উপেক্ষা করেই সন্ধ্যায় উৎসবের আনন্দে মাতলেন অসংখ্য মানুষ। স্বপ্ন...














